LATEST
Jim Pender gets Counties Cup revenge as Gigi wins photo finish at Pukekohe দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী অপরাধীদের ছাড় নয়, আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা: আইনমন্ত্রী ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ২৮ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ
Districts News Updates

অগ্নিসন্ত্রাস ও গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাস ও গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না দেশের মানুষ: প্রধানমন্ত্রী

লালমনিরহাটে দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস ও গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা অতীতে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি করেছে, তাদের আর সেই সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এসব কর্মসূচিতে তিনি গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অপরাজনীতির বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়।

দুপুরে জেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তার সরকারের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, খালখনন, শিল্প-কলকারখানা প্রতিষ্ঠা, উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই তাদের মূল উদ্দেশ্য। লালমনিরহাটের মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে আগামী দিনেও তারা একই অবস্থানে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা বিদেশে পালিয়ে গিয়ে সেখানকার প্রভুদের খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র চালাচ্ছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত ভোটাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া বিগত সময়ে প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের দুস্থ ও গরিব মানুষের অর্থ লুটপাট করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সকাল ১০টায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান। সেখানে তিনি দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঘোষণা করেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধাকে কাজে লাগিয়ে আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ।

দিনের শেষ কর্মসূচিতে বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়, বরং সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়ে অনেক সমস্যার সমাধান করতে পারে। তিনি ‘আলোকিত লালমনিরহাট’-এর ইতিবাচক সামাজিক কার্যক্রমগুলো দেশের বাকি ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। দিনব্যাপী এসব কর্মসূচিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ রংপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকারি কর্মসূচি শেষ করে বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করেন।

The post অগ্নিসন্ত্রাস ও গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না দেশের মানুষ: প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news