অতীতে যেকোনো নির্বাচন সব বিতর্কের উর্ধ্বে হয়েছে: শিক্ষামন্ত্রী | বাংলাদেশ

অতীতে যেকোনো নির্বাচন সব বিতর্কের উর্ধ্বে হয়েছে: শিক্ষামন্ত্রী | বাংলাদেশ

<![CDATA[

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অতীতে যেকোনো নির্বাচন সব বিতর্কের উর্ধ্বে হয়েছে। আশা করছি, আগামী নির্বাচনগুলোও একইভাবে সম্পন্ন হবে।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের গনি মডেল হাইস্কুলে দুস্থদের মাঝে সরকারি কলেজ ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আসন্ন সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রসঙ্গ টেনে ডা. দীপু মনি বলেন, মির্জা ফখরুল সবকিছুতে ফাঁদ দেখেন। এটি তার মজ্জাগত স্বভাব।

আরও পড়ুন:  বিএনপি নেতারা তলে তলে যোগাযোগ করছেন: ওবায়দুল কাদের

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীররা সবকিছুই ফাঁদ দেখার কারণও আছে। তারা কখনো স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে ক্ষমতায় আসেননি। তাই নিজেরা যেমন করেছেন, অন্যদেরটাও একই ভাবেন। সমস্যা হচ্ছে, বিএনপি স্বাভাবিক রাজনৈতিক ধারাতে নেই।

পরে শিক্ষামন্ত্রী জেলা ছাত্রলীগ আয়োজিত সরকারি শিশু পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেন।
 

]]>