অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান সিপিডির | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান সিপিডির | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ী সরকারের করা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি থেকে সরে আসার জন্য নতুন সরকারকে পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার সিপিডির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এই চুক্তি দেশের অর্থনৈতিক স্বার্থে দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে। নতুন সরকারের উচিত তা পুনর্বিবেচনা করা।

সিপিডি নতুন সরকারের প্রতি পরামর্শ দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ী সরকারের করা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি থেকে সরে আসার। তারা মনে করছে, প্রফেসর ড. ইউনূসের প্রশাসন বিদায় বেলায় মার্কিন সরকারের সঙ্গে একটি বৈষম্যমূলক চুক্তি সম্পন্ন করেছে।

সিপিডি আশা প্রকাশ করেছে, নতুন প্রশাসন দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কার্যকর ও সমন্বিত নীতি গ্রহণ করবে।