<![CDATA[
ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের ৪৪তম জন্মদিনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব হয়ে উঠেছেন ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করা স্ট্যাটাসে তারই প্রমাণ মেলে।
প্রথমে বেশ সাদামাটাভাবে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানান শবনম বুবলী। ফেসবুকে ছেলের জন্মদিনে আসা বাবা শাকিব খানের সঙ্গে ছেলে শেহজাদের একটি ভিডিও পোস্ট করে জানান জন্মদিনের শুভকামনা।
এরপরই অপু বিশ্বাস পোস্ট করেন ছেলে জয়ের সঙ্গে শাকিব খানের কেক কাটার মুহূর্ত। এই ভিডিও দেখে নেটিজেনদের ধারণা জন্ম নেয়, ঢালিউডের শাকিব খান শুধু অপু আর জয়কে নিয়েই তার জন্মদিন পালন করেছেন।
আরও পড়ুন: জনপ্রিয়তা আছে বলে আমাকে দিয়ে ফিতা কাটায়: অপু বিশ্বাস
অপু বিশ্বাসের পর বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টায় নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন বুবলী।
৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিবের সঙ্গে খুনসুটিতে মেতে আছে ছেলে শেহজাদ। ওই ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, বাবার জন্মদিনের রাতে যখন বাবা-ছেলের দুষ্টমিষ্টি খুনসুটি। এরপরই জুড়ে দিয়েছেন লাল রঙের একটি হার্টশেপের ইমোজি।
আরও পড়ুন: জন্মদিনে ভক্তদের যে বার্তা দিলেন শাকিব খান
ওই রাতেই আরও ৩টি ছবি পোস্ট করেন বুবলী। যেখানে শাকিবের সঙ্গে শুধু ছেলে শেহজাদ নয়, বুবলী ও শাকিবের কেক সাজানোর একটি ছবিও দেখা যাচ্ছে।
]]>



