
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ছবি: সংগ্রহীত।
অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা বিশ্বে বাংলাদেশের নেতিবাচক ব্র্যান্ডিং তৈরি করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈধ অভিবাসন উৎসাহিত করা এবং অবৈধভাবে বিদেশযাত্রা বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একটি বিভাগ চালু করা হয়েছে। এ বিভাগের মাধ্যমে নিরাপদ ও বৈধ পথে বিদেশে যাওয়ার বিষয়ে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি অবৈধ অভিবাসন ঠেকাতে কাজ করা হবে।
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য ভিসা নীতি সহজ করার পাশাপাশি অনুকূল বিনিয়োগ পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, একদিনেই এই সংকটের সমাধান সম্ভব নয়। জ্বালানি চাহিদা পূরণে আফ্রিকা থেকে জ্বালানি আমদানির চেষ্টা চলছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে কূটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক, অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
