ব্যাংকিং খাতের ভবিষ্যত কি? অর্থনীতিতে অবদান রাখার বদলে অর্ধেকের বেশি বাণিজ্যিক ব্যাংক উল্টো এখন রোগাক্রান্ত, অস্থির করে তুলছে গোটা খাতকে। এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানী অবস্থানে চলে গেছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি। অর্থনীতির প্রাণভোমরাতে এই রক্তক্ষরণ যে অচিরেই ঠিক হবে তাও মনে করেন না বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বরং অতি উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন করতে গিয়ে ব্যাংক থেকে ধার-দেনা বাড়িয়ে সরকার ব্যাংকগুলোকে আরো বিপর্যস্ত করবে, শংকা তার। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিইও সৈয়দ মাহবুবুর রহমানও বললেন, অশনি সংকেতের কথা।




