
ব্রিসবেনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়াকে ২২১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন মিডলঅর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। সঙ্গে নিগার সুলতানা জ্যোতির সাথে জুটিতে ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের যেকোনো উইকেট জুটিতে রেকর্ড গড়েছেন।
রোববার অ্যালান বোর্ডার ফিল্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রানে থামে টিম টাইগ্রেস। সোবহানা ১১৮ করেন, জ্যোতি ৭৪ রানে অপরাজিত থাকেন।
শুরুতে ফারজানা হক রানের খাতা খুলতে পারেনি। আরেক ওপেনার শারমিন সুলতানা ৫ ও তিনে নামা শারমিন আক্তার শূন্য রানে ফেরেন। সেখান থেকে হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সোবহানা মোস্তারি। দুজনে ১৯৫ রানের জুটি গড়েন।
সোবহানা ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে আউট হন। ১৮ চারে ১৩৪ বলে ১১৮ রানে ফেরেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন, ৭ চারের মারে সাজানো ইনিংস। সোবহানা-জ্যোতির দুইশ ছুঁই ছুঁই জুটি ভেঙেছে আগের ১৫২ রানের রেকর্ড। আগের রেকর্ডেও ছিলেন জ্যোতি, শারমিন আক্তারের সাথে মিলে থাইল্যান্ডের বিপক্ষে দেড়শ পেরোনো জুটি গড়েছিলেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




