আইডিয়াল কলেজের শিক্ষার্থী হত্যায় গ্রেফতার ৩ | বাংলাদেশ

আইডিয়াল কলেজের শিক্ষার্থী হত্যায় গ্রেফতার ৩ | বাংলাদেশ

<![CDATA[

ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিবকে (১৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে. এন. রায় নিয়তি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, আইডিয়াল কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, অটোরিকশাও জব্দ করা হয়েছে।

 

আরও পড়ুন: নিখোঁজের ১২ দিন পর পাটক্ষেতে মিললো নারীর কঙ্কাল

এদিকে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

]]>