আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয় পেল গুজরাট | খেলা

আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয় পেল গুজরাট | খেলা

<![CDATA[

আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তাদের বিরুদ্ধে ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। নতুন আসরের এই ম্যাচে জয় দিয়ে শুভসূচনা করল বর্তমান চ্যাম্পিয়ন্সরা। চেন্নাইকে তারা ৫ উইকেটে হারিয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) রাত ৮টায় আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। 

 

আরও পড়ুন: আইপিএলের ইতিহাসে ‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ হলেন যারা

 

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। জবাবে ৫ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে ১৮২ রান তোলে গুজরাট। তাতে ৫ উইকেটের জয় পায় হার্দিক পান্ডিয়ার দল।

No description available.
উদ্বোধনী ম্যাচ চলাকালীন ড্রোন দিয়ে আইপিএলের শিরোপা তৈরি করা হয়। ছবি : সংগৃহীত

 

১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানের উদ্বোধনী জুটি গড়েন গুজরাট ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ৩.৫ ওভারে ভাঙে সেই জুটি। তবে দলের পক্ষে দারুণ লড়াই করেন গিল। তিনি আউট হওয়ার আগে ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কার সাহায্যে ৬৩ রান করেন। 

 

এ দিন হার্দিক পান্ডিয়া দলের জন্য ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। ১১ বলে মাত্র ৮ রান করে জাদেজার বলে বোল্ড হয়েছেন। তবে শেষদিকে রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান মিলে দলের জয় নিশ্চিত করেন। দুজনেই ছিলেন অপরাজিত। রাহুল করেন ১৪ বলে ১৫ রান ও রশিদ নেন ৩ বলে ১০ রান। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাজবর্ধন হাঙ্গারগেকর।

 

আরও পড়ুন: আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতালেন অরিজিৎ, তামান্না ও রাশমিকা

 

চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৯২ রানে করেন রুতুরাজ গায়কওয়াড়। তিনি ৫০ বল থেকে ৪টি চার ও ৯টি ছয়ের সাহায্যে এই রান করেন। মূলত তার রানেই ভর করে চেন্নাই ১৭৮ সংগ্রহ গড়ে। দলের অধিনায়ক ধোনি শেষদিকে ব্যাটিংয়ে এসে ৭ বলে করেন অপরাজিত ১৪ রান। এছাড়া মঈন আলী ২৩ ও শিবম দুবে করেন ১৯ রান। গুজরাটের পক্ষে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, রশিদ খান ও আলজারি জোসেফ। 

]]>