আগামীকাল ব্যাংক হলিডে: সব ধরনের ব্যাংক লেনদেন ও শেয়ারবাজার বন্ধ থাকবে – DesheBideshe

আগামীকাল ব্যাংক হলিডে: সব ধরনের ব্যাংক লেনদেন ও শেয়ারবাজার বন্ধ থাকবে – DesheBideshe


আগামীকাল ব্যাংক হলিডে: সব ধরনের ব্যাংক লেনদেন ও শেয়ারবাজার বন্ধ থাকবে – DesheBideshe

ঢাকা, ৩০ জুন – ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার পহেলা জুলাই দেশের সব ব্যাংকে সাধারণ লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের শেয়ারবাজারেও কোনো ধরনের লেনদেন হবে না। তবে হিসাবসংক্রান্ত কাজের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা রাখা হবে।

প্রতি বছর ১ জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী দিবস হিসেবে পালিত হয়। এই সময়ে ব্যাংকগুলো বিগত ছয় মাসের আয় ব্যয়ের হিসাব মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজের জন্য দিনটি ব্যাংক হলিডে হিসেবে নির্ধারিত থাকে।

এদিন ব্যাংকের কোনো শাখা থেকেই গ্রাহকরা টাকা জমা দিতে বা উত্তোলন করতে পারবেন না। পাশাপাশি চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার এবং এটিএম লেনদেনের মতো সেবাগুলোও বন্ধ থাকবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনও স্থগিত থাকবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন,

শাখাগুলো থেকে পাঠানো হিসাব একত্রিত করে প্রতিবেদন তৈরির প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ। ব্যাংক কর্মকর্তারা যাতে কোনো বিঘ্ন ছাড়াই অভ্যন্তরীণ প্রশাসনিক ও হিসাবের কাজ সম্পন্ন করতে পারেন, সেজন্যই গ্রাহক পর্যায়ের যাবতীয় লেনদেন বন্ধ রাখা হয়।

এস এম/ ৩০ জুন ২০২৬