আগামী সপ্তাহেই ভারতে বাংলাদেশীদের জন্য ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু | চ্যানেল আই অনলাইন

আগামী সপ্তাহেই ভারতে বাংলাদেশীদের জন্য ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী সপ্তাহেই বাংলাদেশীদের জন্য ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালুর বিষয়ে সম্মতি জানিয়েছে ভারত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যপারেও কথা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করে নতুন বছরে নব দিগন্তের সূচনা করেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।