অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ১৪–দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলে, তারা জাতীয় শত্রু। যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলে, তাদের সরকার যেন গ্রেপ্তার করে, সেই অনুরোধ জানান তিনি।
ক্ষমতায় থাকলেও যুদ্ধ থামেনি মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, রাজনীতির মাঠ থেকে বিএনপি এখনো বিদায় নেয়নি। জামায়াত এখনো বিদায় নেয়নি। রাজাকাররা এখনো বিদায় নেয়নি। সুযোগ পেলেই তারা পতাকা খামচে ধরতে চায়। এ রকম একটি পরিস্থিতিতে যাঁরা নির্বাচন ও গণতন্ত্র নিয়ে হইচই করছেন, তাঁদের বলব—আগে দেশ, তারপর অন্য কিছু।
সবাইকে নিয়ে নির্বাচন—এ কথা যাঁরা বলেন, তাঁদের উদ্দেশে হাসানুল হক বলেন, সবাইকে নিয়ে নয়। রাজাকার, জামায়াত, ১৯৭১ ও ১৯৭৫ সালের খুনি, দুর্নীতির দণ্ডিত অপরাধীদের বাদ দিয়ে আর সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে।



