আজ কোথায় কী? | বাংলাদেশ

আজ কোথায় কী? | বাংলাদেশ

<![CDATA[

রাজধানীসহ সারা দেশে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। এর বাইরেও বিভিন্ন কর্মসূচি থাকে, যেখানে অংশ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা।

শুক্রবার (২৪ মার্চ) কোথায় কী আয়োজন রয়েছে, চলুন একনজরে দেখে নেয়া যাক: 

গণহত্যা দিবসের আলোচনা সভা

শেরেবাংলা নগরের মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল সাড়ে ৯টায় জাতীয় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত থাকবেন।

বিএনপির ইফতার মাহফিল

মাহে রমজানের প্রথম রোজায় ইস্কাটন লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এতে দলটির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

আতিকুল ইসলামের কর্মসূচি

মাহে রমজানে ডিএনসিসির মাসব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার আয়োজন কার্যক্রমের উদ্বোধন করা হবে। গুলশান-২ নগর ভবনের সামনে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতারে অংশ নেবেন।

বাজার অভিযান

সকাল সাড়ে ১০টায় কারওয়ান বাজারে ভোক্তা অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযান পরিচালিত হবে।

]]>