<![CDATA[
রাজধানীসহ সারা দেশে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। এর বাইরেও বিভিন্ন কর্মসূচি থাকে, যেখানে অংশ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা।
রোববার (২৬ মার্চ) কোথায় কী আয়োজন রয়েছে, চলুন একনজরে দেখে নেয়া যাক:
রাষ্ট্রপতির কর্মসূচি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার ভোর ৫টায় তিনি সাভারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর ৫টা ১০ মিনিটে তিনি সাভারে যাবেন। এরপর ৬টা ৪৫ মিনিটে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়াও সকাল সাড়ে সাতটায় গণভবন থেকে ডাকটিকিট ও সিলমোহর উদ্বোধন করবেন।
বিএনপির কর্মসূচি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় সকাল সাড়ে ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর মাজারে শ্রদ্ধা নিবেদন করবে।
স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি
মহান ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে নিপসম কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার বেলা ১১টায় মহাখালীস্থ নিপসম অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পরিবেশমন্ত্রীর কর্মসূচি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় অংশ নিবেন পরিবেশমন্ত্রী। রোববার বেলা ১১টায় আগারগাঁওয়ে বন ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রীর কর্মসূচি
‘মুজিবের বাংলাদেশ’ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। রোববার সকাল ১০টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ স্মারক গ্রন্থের উন্মোচন হবে।
]]>


