আদ-দ্বীনের এনআইসিইউতে আরও ৫ শিশু

আদ-দ্বীনের এনআইসিইউতে আরও ৫ শিশু

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর পর আরও ৫ শিশুকে এনআইসিইউতে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হাসপাতালের এনআইসিইউতে ভর্তি আরও পাঁচ শিশুর তাদের চিকিৎসা চলছে।

বুধবার ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। তবে ভর্তি শিশুদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি প্রভাত চন্দ্র বিশ্বাস।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনআইসিইউতে চিকিৎসাধীন শিশুদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কয়েকজন শিশুর শরীর নীল বর্ণ ধারণ করেছে বলেও জানা গেছে।

এদিকে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২৭ মে) কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি কোনো অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। তিনি বলেন, পাঁচজন মায়ের ছয় নবজাতক মারা গেছে। আরও চার শিশুকে এনআইসিইউতে নেওয়া হয়েছে। পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা কঠিন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি আরও বলেন, হাসপাতালের ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়েছে কি না, সিসি ক্যামেরা ফুটেজে কতজন শিশু বের করা হয়েছে, তালিকাভুক্ত শিশুদের তথ্য সঠিক কি না এবং মৃত শিশুদের শারীরিক অবস্থা কেমন ছিল—এসব বিষয় তদন্ত করে দেখা জরুরি।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.


Follow Zoom Bangla News On Google