আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ সংসদে বিল আকারে পাস | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ সংসদে বিল আকারে পাস | চ্যানেল আই অনলাইন

জ্বালানি তেলের দাম বাড়ানোর কোন সিদ্ধান্ত হয়নি জানিয়ে সংসদে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি তেলের কোন ঘাটতি নেই। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বলেছেন, একমাত্র দল হিসেবে কেবল বিএনপি মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, চব্বিশের আন্দোলনের পক্ষে ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাস হয়েছে। ট্রাইব্যুনাল সংক্রান্ত বিলটি নিয়ে আইনমন্ত্রী বলেন, এই বিলে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।