আন্তর্জাতিক নারী দিবস পালনে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা – DesheBideshe

আন্তর্জাতিক নারী দিবস পালনে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা – DesheBideshe

ঢাকা, ৬ মার্চ – আগামী ৮ মার্চ ২০২৬ তারিখে আন্তর্জাতিক নারী দিবস যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট বা বিআরপিডি থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় পর্যায়ে নারী দিবস উদযাপনের প্রস্তুতির সঙ্গে মিল রেখে ব্যাংকিং খাতেও দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করতে হবে। এ বছর দিবসটির জন্য সরকার নির্ধারিত প্রতিপাদ্য হলো ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।

ব্যাংকগুলোকে তাদের সব ধরনের কর্মসূচি ও প্রচার কার্যক্রমে এই প্রতিপাদ্যটি গুরুত্বের সঙ্গে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে যে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এস এম/ ৬ মার্চ ২০২৬