আফগানিস্তানের বিপক্ষে অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান | খেলা

আফগানিস্তানের বিপক্ষে অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান | খেলা

<![CDATA[

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক সিতারা-ই-ইমতিয়াজ গ্রহণের জন্য আফগানিস্তানের বিপক্ষে দলে নেই অধিনায়ক বাবর আজম। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন শাদাব খান। তবে প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেনি শাদাবের দল।

শুক্রবার (২৪ মার্চ) রাত ১০টায় সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান। ম্যাচটিতে টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান তুলতে পারে দলটি। 

আরও পড়ুন: পাকিস্তানে হবে এশিয়া কাপ, ভারত খেলবে অন্য ভেন্যুতে

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান ইমাদ ওয়াসিম। তবে এই রান করতে ইমাদের খরচ করতে হয়েছে ৩২ বল। এছাড়া ১৫ বল থেকে ১৭ রান করেন সাইম আইয়ুব, ৯ বলে ১৬ করেন তৈয়ব তাহির, ১৮ বলে ১২ রান করেন অধিনায়ক শাদাব খান। 

এর বাইরে বলার মতো রান করতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। টপ অর্ডার ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক তো শূন্য রানেই সাজঘরে ফিরেছেন। এছাড়া সদ্য সমাপ্ত বিপিএলে খেলে যাওয়া আজম খানও রানের খাতা খুলতে পারেননি।

আফগানদের পক্ষে দুর্দান্ত বল করেছেন প্রায় সকলে। সে তুলনায় ডানহাতি পেসার নাভীন-উল-হক ছিলেন কিছুটা খরুচে। তিনি ২ ওভার বল করে দিয়েছেন ১৯ রান। এছাড়া আজমতুল্লাহ ওমরজাই বাদে বাকি সকলের বোলিং ইকোনমি ছিল চারের নিচে। 

আরও পড়ুন: জন্মদিনে সাকিবের মহৎ উদ্যোগ

আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ফজলে হক ফারুকী, মুজিব-উর রহমান এবং মোহাম্মদ নবী। এর মধ্যে ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন মুজিব। আর একটি করে উইকেট পেয়েছেন আজমতুল্লাহ ওমরজাই, নাভীন-উল-হক ও রশিদ খান। 

 

]]>