
ছবি : সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণে) দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও সমন্বয় করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




