আমরা আবার পুরোনো ব্যবস্থায় ফিরে যাচ্ছি না তো?

আমরা আবার পুরোনো ব্যবস্থায় ফিরে যাচ্ছি না তো?

আধুনিক বিশ্বে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় দরকার প্রয়োজনভিত্তিক ও জ্ঞানভিত্তিক শিক্ষা। জ্ঞানভিত্তিক শিক্ষা নাগরিকদের তথ্যনির্ভর, বিশ্লেষণধর্মী ও যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। মানুষের মধ্যে সহনশীলতা, ভিন্নমতকে শ্রদ্ধা করার মানসিকতা ও মানবিক গুণাবলি গড়ে তোলে। আবার প্রয়োজনভিত্তিক শিক্ষাব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমান সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ হবে পরিবর্তিত বাংলাদেশ।

বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব একজন সফল ও যোগ্য ব্যক্তির হাতে ন্যস্ত হওয়ায় দেশের সর্বস্তরের শিক্ষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

শিক্ষার মানোন্নয়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো যত দ্রুত চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা যাবে, তত দ্রুতই জনগণ বর্তমান সরকারের সফলতা উপলব্ধি করতে পারবে।

ইতিমধ্যে শিক্ষামন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া শুরু করেছেন।