আমাদের জীবনে ‘বিসমিল্লাহ’র ৭ শিক্ষা 

আমাদের জীবনে ‘বিসমিল্লাহ’র ৭ শিক্ষা 

আল্লাহর নাম নেওয়া ব্যক্তির জন্য তাঁর বিধান নিয়ে কথা বলাতেও সতর্ক হওয়া জরুরি। নিজের ইচ্ছা বা সমাজের প্রচলনের ভিত্তিতে কোনো কিছুকে হালাল বা হারাম বলা যায় না।

আল্লাহ বলেন, ‘তোমাদের মুখ থেকে সাধারণত যে মিথ্যা বের হয়ে আসে, তেমনি করে তোমরা আল্লাহর ওপর মিথ্যা অপবাদ আরোপ করে বলো না যে, এটি হালাল আর এটি হারাম। নিশ্চয়ই যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, তাদের মঙ্গল হবে না।’ (সুরা নাহল, আয়াত: ১১৬)

কোনো বিষয়ে শরয়ি বিধান জানতে চাইলে কোরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য আলেমদের ব্যাখ্যার আশ্রয় নিতে হবে।

আনুগত্যের এই পরিধি জীবনের কোনো নির্দিষ্ট সময় বা কাজে সীমাবদ্ধ নয়। আল্লাহ বলেন, ‘বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু, সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।’ (সুরা আনআম, আয়াত: ১৬২)

ইবাদত যেমন আল্লাহর জন্য, তেমনি জীবনের অন্য সব ক্ষেত্রেও তাঁর নির্দেশ মেনে চলা মুমিনের লক্ষ্য। আর চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন।

বিসমিল্লাহ মুসলমানদের মুখে উচ্চারিত সবচেয়ে পরিচিত বাক্যগুলোর একটি। প্রতিবার এই বাক্য বলার সময় আমাদের মনে রাখা উচিত, আল্লাহর নামে শুরু করা কাজ যেন তাঁর নির্দেশের পরিপন্থী না হয়।

  • ফয়জুল্লাহ রিয়াদ : শিক্ষক জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, ঢাকা

    [email protected]