প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রম শুরু হয়েছিল ২০০৩ সাল থেকে। এতে রয়েছে মাদকবিরোধী অনলাইন পরামর্শসহায়তা, মাদকবিরোধী কনসার্ট, প্রতি মাসে পরামর্শসহায়তা, প্রতি মাসে টেলিফোনে পরামর্শ, স্কুলভিত্তিক মাদকবিরোধী আয়োজন ইত্যাদি।
ট্রাস্ট অ্যাসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা দিচ্ছে ২০০০ সাল থেকে। এ পর্যন্ত ৪৮৫ জনকে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে।
রানা প্লাজা দুর্ঘটনার পর ২০১৩ সালে গঠন করা হয়েছিল ‘মেরিল-প্রথম আলো সহায়তা তহবিল’। এই তহবিল থেকে উদ্ধার, চিকিৎসা, পুনর্বাসন ও শিক্ষাসহায়তা দেওয়া হয়। বর্তমানে ২০টি পরিবারের শিশুরা শিক্ষাসহায়তা পাচ্ছে।
এ ছাড়া বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ত্রাণসহায়তা দেওয়ার কার্যক্রম চলমান।
আলোচনায় অংশ নিয়ে সামিট পাওয়ার লিমিটেড ও অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) মনিরুল ইসলাম আকন্দ বলেন, আলোর পাঠশালা কার্যক্রম প্রকৃতই দেশের দুর্গম প্রান্তিক এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি খুবই আনন্দের। সামিট গ্রুপের মালিক পক্ষ সব সময়ই জনকল্যাণকর কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।




