আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

আদালতে জবানবন্দি
ওমর আলী হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় পিবিআইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলেন করা হয়। এতে পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ওমর আলী হত্যার রহস্য উদ্‌ঘাটন হয়েছে। গ্রেপ্তার নজরুল ইসলাম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।    

জবানবন্দির বরাত দিয়ে পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, পরকীয়া ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে ওমর আলীকে ৫০ হাজার টাকার চুক্তিতে হত্যা করা হয়। তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডে নজরুলসহ পাঁচজন অংশ নেন। ২০২১ সালের ১ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে হত্যাকারীরা ওমর আলীকে রাস্তা থেকে অপহরণ করে একটি বাসায় বাথরুমে আটকে নির্যাতন করা হয়। তাকে সেখানে হাত–পা বেঁধে ফেলে রাখা হয়। পুলিশের তল্লাশির কথা শুনে ২ জানুয়ারি রাতে ওমর আলীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে তার লাশ গ্রামে ঘাসখেতে ফেলে দেওয়া হয়।