LATEST
বরগুনায় ছেলে ছাত্রলীগ করায় হলফনামায় সম্পর্ক ছিন্নের ঘোষণা বাবার ন্যায়সংগত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন Israel says it will seek first death penalty against Palestinian জামালপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত France v South Africa, Nations Championship final live updates Carestream Health Receives FDA 510(k) Clearance for Fusion Mobile RF System Practising ‘freudenfreude’ can bring more joy to your life. Here’s how
Districts News Updates

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

যশোর: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ৪ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে যশোর শহরে এ বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মিছিলটি শহরের মণিহার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘ফ্যাসিস্ট খুনিদের বিচার প্রক্রিয়ায় কেউ যদি বাধা দেয় কিংবা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ায়—সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা গুপ্ত-সুপ্ত যে-ই হোক, দেশের স্বার্থে কোনো আপস করব না। রাষ্ট্র মেরামতের কাজ ও খুনিদের বিচার চলছে। এ সময়ে কোনো প্রকার আগুন সন্ত্রাস আমরা বরদাশত করব না। তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ এক কাতারে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক যাত্রা অব্যহত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা, খুনিদের বিচার সম্পন্ন করা এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে—সেই পথেই অবিচল হেঁটে চলব।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘ দেড় যুগ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। এই লড়াই চূড়ান্ত গতি পেয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে। রক্তাক্ত পথ বেয়ে আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি। জনগণ ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সকল স্তরে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করেছেন। পতিত ফ্যাসিস্ট আজ নতুন করে দেশে উত্তপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টির পায়তারা করতে চায়। আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেছিলাম, ঠিক একইভাবে তাদের পুনরুত্থান রুখব।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হাজী আনিসুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী এবং সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ অনেকেই।

The post আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news