
ছবি: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে ৬১টি প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়েছিল বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির। এর মধ্যে ৪৮টির সমাধান হয়েছে। বাকি প্রতিবন্ধকতাগুলোর সমাধানেও কাজ চলছে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিহ্নিত প্রতিবন্ধকতাগুলো বিভিন্ন মন্ত্রণালয়-সংশ্লিষ্ট। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাধ্যমে ইতোমধ্যে বেশির ভাগ সমস্যার সমাধান করা হয়েছে। অবশিষ্ট সমস্যাগুলোর সমাধানের কাজও এগিয়ে চলছে।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বাংলাদেশের আলোচনা চলছে। বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সিদ্ধান্ত স্থগিত করে আরও তিন বছর সময় দেওয়ার জন্য বাংলাদেশের আবেদনে ইইউর আনুষ্ঠানিক সমর্থন চাওয়া হয়েছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
