ইউক্রেনকে সহজেই হারাল ইংল্যান্ড | খেলা

ইউক্রেনকে সহজেই হারাল ইংল্যান্ড | খেলা

<![CDATA[

ইউরো বাছাইয়ের ম্যাচে রোববার (২৬ মার্চ) ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। প্রথম হাফে সাকা ও কেইনের গোলই ব্যবধান গড়ে দেয় দুই দলের মাঝে। এই জয়ে ‘সি’ গ্রুপের দুই ম্যাচে জিতে শীর্ষে উঠলো ইংল্যান্ড।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য নিয়ে খেলা ইংল্যান্ড প্রথম হাফেই দুই গোল আদায় করে নেয়। তিন মিনিটের মধ্যে দুই গোল করেন কেইন ও সাকা।

ম্যাচের প্রথম থেকেই ইউক্রেনের উপর চড়াও হয় ইংলিশরা। ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে জেতে পারতো ইংল্যান্ড। তবে, জর্ডান হেন্ডারসন ঠিকভাবে শট নিতে পারেননি। ম্যাচের ৩৭ মিনিটেই কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।

আরও পড়ুন: সুদিনের খোঁজে মাঠে নামছে ইতালি 

সাকার ক্রস ডি-বক্সে গেলে তা ক্লিয়ার করতে ব্যর্থ হয় ইউক্রেনের ডিফেন্ডার। সে বল পেয়ে গোল করেন কেইন। দু’দিন আগেই ইতালির বিপক্ষে গোল করে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলের মালিক হওয়া কেইন এইবার টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন।

প্রথম গোলের তিন মিনিট পর অর্থাৎ ম্যাচের ৪০ মিনিটে আবারও গোল পায় ইংল্যান্ড। হেন্ডারসনের পাস থেকে জোরালো শটে গোল করেন সাকা। ইউক্রেনের গোলরক্ষক চেষ্টা করেও আটকাতে পারেননি সাকার শট।

দ্বিতীয়ার্ধে ইউক্রেনের উপর আরও চাপ বাড়ায় ইংল্যান্ড। তবে গোল করতে পারেনি তারা। পুরো ম্যাচে ইংল্যান্ডের ১৮ শটের বিপরীতে মাত্র তিনটি শট নিতে পেরেছে ইউক্রেনের ফুটবলাররা। যার মধ্যে একটি শটও অন টার্গেট রাখতে পারেনি তারা।

]]>