বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকালে তিনি ইউজিসির চেয়াম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান বলেন, ৩ পৃষ্ঠার চিঠি লিখে সিলগালা খাম চেয়ারম্যান বরাবর জমা দিয়েছি।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান। এরপর তিনি ইউজিসির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শাখার দায়িত্ব পালন করেন।
তবে ইউজিসির আলোচিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ‘হিট’ প্রকল্পসহ নানা অনিয়মের অভিযোগে সাম্প্রতিককালে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি।
এছাড়া তিনি সাবেক অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজের খুবই আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।






