ইউসিবি ব্যাংকে সাব–ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ অক্টোবরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। পরবর্তী জব গ্রেডে পদোন্নতির জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকিং পেশাগত পরীক্ষা (জেএআইবিবি/এআইবিবি) সফলভাবে সম্পন্ন করা বাধ্যতামূলক।

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোর ব্রাঞ্চ ব্যাংকিং অপারেশনস, কাস্টমার সার্ভিস বা ক্রেডিট অপারেশনসে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সাব–ব্রাঞ্চ বা ছোট শাখা পরিচালনায় অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সুযোগ পাবেন।

বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছর।

অন্যান্য যোগ্যতা: কোর ব্যাংকিং সিস্টেম, এএমএল/কেওয়াইসি নিয়মাবলি ও বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। লক্ষ্যমাত্রা অর্জন, ঋণের ঝুঁকি মূল্যায়ন ও নেতৃত্বদানে দক্ষতা আবশ্যক।

বেতন: আলোচনা সাপেক্ষে।