ইতালিয়ান ফুটবলে ভূমিকম্প : বুফনের পদত্যাগ, গাত্তুসোও কি যাচ্ছেন

ইতালিয়ান ফুটবলে ভূমিকম্প : বুফনের পদত্যাগ, গাত্তুসোও কি যাচ্ছেন

অর্পিত দায়িত্ব ঠিকঠাক পালন করার চেষ্টা করেছেন বলেও জানান বুফন, ‘আমি আমার দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রতিটি ক্ষেত্রকে একটি সংযোগ হিসেবে দেখেছি—যে সংযোগটি বয়সভিত্তিক বিভিন্ন দলের মধ্যে সংলাপ ও সহযোগিতার সেতুবন্ধ হিসেবে কাজ করবে। পাশাপাশি বিভিন্ন কোচের সঙ্গে মিলিতভাবে এমন একটি প্রকল্প গঠন করার চেষ্টা করেছি, যা ছোটদের থেকে শুরু করে অনূর্ধ্ব-২১ দল পর্যন্ত পৌঁছাবে।’

২০০৬ বিশ্বকাপজয়ী ইতালি দলের পোস্টে অতন্দ্র প্রহরী ছিলেন বুফন। দেশের হয়ে রেকর্ড ১৭৬টি ম্যাচ খেলা বুফন গাত্তুসোর ইতালির কোচ পদে নিয়োগ পাওয়ায় ভূমিকা রাখেন। কিন্তু ইতালি ২০২৬ বিশ্বকাপে ফিরতে ব্যর্থ হওয়ার পর ইউরোপের সংবাদমাধ্যম জানিয়েছে, গাত্তুসোর কোচ পদে না থাকার সম্ভাবনাই খুব বেশি।

ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, গাত্তুসোর জায়গায় চারজন কোচের নাম উঠে এসেছে আলোচনায়—রবার্তো মানচিনি, আন্তোনিও কন্তে, মাসিমিলিয়ানো আলেগ্রি ও পেপ গার্দিওলা। এই দৌড়ে মানচিনি এগিয়ে বলে জানিয়েছে ‘লা গাজেত্তা দেয়ো স্পোর্ত।’ মানচিনির হাত ধরে ২০২০ ইউরো জিতেছে ইতালি।