সাউথ আফ্রিকাকে হারিয়ে ২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের শিরোপা জিতল সূর্যকুমার যাদবের দল। ফাইনালে কিউইদের ৯৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ঘরের মাঠে খেলা দলটি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার রাতে সোয়া লাখের বেশি ধারণক্ষমতার মাঠে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুতে ব্যাটে নেমে তিন ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করেছে ভারত। তাতেই হয়েছে রেকর্ড। টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। আর এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ। প্রথমটিও ভারতেরই। জবাবে ১৯ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে ১৫৯ রানে নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে আড়াইশ রানের বেশি তাড়া করে জয়ের ঘটনা আছে একটিই। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রান তাড়া করে জিতেছে সাউথ আফ্রিকা। সে রেকর্ড গড়া হলো না কিউইদের।
বিস্তারিত আসছে…




