
দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা এমএইচ খোকন। শনিবার (৮ সেপ্টেম্বর) চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ অনেকে উপস্থিত ছিলেন।
‘লজ্জা’র গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া। নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
আরও জানা গেছে, সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকরা সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও দেখতে পারবেন।
প্রযোজক আবদুজ আজিজ জানান, এটি একটি সামাজিক সচেতনামূলক গল্প। মুক্তির তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।
সিনেমাটি নিয়ে বিস্তারিত তথ্য নির্মাণ কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জানানো হবে জানান সংশিষ্ঠরা।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
