ইমরান হাশমির নায়িকা, ক্রিকেটারের স্ত্রী এই তারকাকে কতটা চেনেন

ইমরান হাশমির নায়িকা, ক্রিকেটারের স্ত্রী এই তারকাকে কতটা চেনেন

বলিউডের ঝলমলে জগতে এমন অনেক মুখ আছে, যাঁরা অল্প সময়ের জন্য পর্দায় এসেও দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। তেমনই একজন অভিনেত্রী গীতা বসরা। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে ভারতের ক্রিকেটার হরভজন সিংয়ের সঙ্গে প্রেম ও বিয়ে তাঁকে দীর্ঘদিন আলোচনায় রেখেছে। আজ ১৩ মার্চ এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে ফিরে দেখা যাক তাঁর জীবনের নানা অধ্যায়—সংগ্রাম, অভিনয়জীবন, প্রেম, পরিবার ও অর্জনের গল্প।

বিদেশের মাটিতে বেড়ে ওঠা গীতা বসরা ১৯৮৪ সালের ১৩ মার্চ ইংল্যান্ডের পোর্টসমাউথে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার মূলত পাঞ্জাবি শিখ বংশোদ্ভূত। মা–বাবা যুক্তরাজ্যে বসবাস করলেও পরিবারে ভারতীয় সংস্কৃতির প্রভাব ছিল গভীর। ছোটবেলা থেকেই অভিনয় ও বিনোদনজগতের প্রতি তাঁর আলাদা আকর্ষণ ছিল।
ব্রিটেনে বড় হওয়ায় প্রথম দিকে গীতার জীবনের পথটা ছিল একেবারেই আলাদা। কিন্তু কৈশোরেই তিনি ঠিক করেন, একদিন তিনি চলচ্চিত্রে কাজ করবেন। সে স্বপ্নই তাঁকে টেনে আনে মুম্বাইয়ে; যে শহর হাজারো স্বপ্নবাজের মতোই তাঁর কাছেও ছিল এক সম্ভাবনার শহর।