ইসরায়েল-যুক্তরাষ্ট্র মিসাইল নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানও প্রতিবেশী দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালাচ্ছে হামলা। ইরানের বিমানবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি হিসেবে আরও সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান ইরানের পরবর্তী নেতা নির্বাচন প্রক্রিয়ায় তাকে যুক্ত রাখা হবে। তবে ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে যাবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানে স্কুলে হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী বলে মনে করছেন মার্কিন সামরিক তদন্তকারীরা। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে।




