সোমবার ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযান শিগগিরই সম্পন্ন হবে।
তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, তেহরান যত দিন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালিয়ে যাবে এবং ইসরায়েল যত দিন ইরানের বিভিন্ন নিশানায় আঘাত হানতে প্রস্তুত থাকবে, তত দিন এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সহজে বেরিয়ে আসার সম্ভাবনা কম।




