ইসলামের খেদমতে শেখ হাসিনার অবদান অতুলনীয়: নিখিল | রাজনীতি

ইসলামের খেদমতে শেখ হাসিনার অবদান অতুলনীয়: নিখিল | রাজনীতি

<![CDATA[

বাংলাদেশে ইসলামের খেদমতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান অতুলনীয় বলে মনে করেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

শুক্রবার (২৪ মার্চ) পূর্ব আহম্মেদ নগর বাইতুদ দাউদ জামে মসজিদ, বাইতুদ দাউদ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠানে তিনি ইসলামের খেদমতে প্রধানমন্ত্রীর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮১ হাজার ১৪৭ জন আলেম ওলামাকে দীনি দাওয়াত ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন উল্লেখ করে যুবলীগ সাধারণ সম্পাদক নিখিল উপস্থিত মুসল্লিদের বলেন, ইসলামের খেদমতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান অতুলনীয় ও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, দেশের মানুষের নামাজ পড়ার সুবিধার্থে শেখ হাসিনা সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করেছেন; ২ লাখ ১২ হাজার ইমামকে ইসলামী বুনিয়াদি শিক্ষার প্রশিক্ষণ দিয়েছেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট চালু করেছেন।‌ উপজেলা পর্যায়ে ১টি মসজিদ ও ১টি মক্তব সরকারিকরণ প্রকল্প হাতে নিয়েছেন এবং জাতিসংঘে আলেমদের ভূমিকার প্রশংসা করেছেন।

আরও পড়ুন: বিএনপি ও সমমনা দলের নেতাদের আলোচনার আমন্ত্রণ সিইসির

কওমী জননী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি গভীর মমত্ববোধের কথা উল্লেখ করে নিখিল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কওমি মাদ্রাসার স্বীকৃতির ব্যবস্থা করেছেন, যাতে মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মতোই সব ধরনের সরকারি ও বেসরকারি চাকরি করার সুযোগ সুবিধা পান। সেইসঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং ১ হাজার ১০টি এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।

নিখিল জানান, হজ ব্যবস্থাপনা আধুনিকায়নসহ ২০২৪ সালে ৩২ তলা বিশিষ্ট জাহাজে হজযাত্রী পাঠাচ্ছে আওয়ামী লীগ সরকার।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, পবিত্র আল কোরআন ডিজিটাইজেশন করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ জনগণের মন জয় করেছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য মুসল্লিদের কাছে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: ফখরুলের বানোয়াট আন্দোলনে সরকার পতন হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

এসময় উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন, মসজিদ কমিটির সভাপতি মোশারফ হোসেন খান, সাধারণ সম্পাদক সাদাত উল্যাহ্ চৌধুরী মামুন, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাংগঠনিক সম্পাদক খায়রুল উদ্দিন আহমেদ প্রমুখ। 

]]>