ঈদের ছুটিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা পর্যটন খাতসংশ্লিষ্টদের | বাণিজ্য

ঈদের ছুটিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা পর্যটন খাতসংশ্লিষ্টদের | বাণিজ্য

<![CDATA[

ভয়াবহ বন্যায় গত বছর সিলেটের পর্যটনশিল্পে ধস নামে। তার আগের দুই বছর করোনায় বিপর্যয়ের মুখে পড়ে থমকে যায় ব্যবসা-বাণিজ্য। তাই এবার কোনো বাধা-বিপত্তি না থাকায় ঈদের ছুটিতে লক্ষাধিক পর্যটককে স্বাগত জানাতে প্রস্তুত খাতসংশ্লিষ্টরা।

প্রকৃতিপ্রেমীরা বারবারই ছুটি আসেন সিলেটে। তবে ২০২০ সাল থেকে বিপর্যয়ের মুখে এ সিলেটের পর্যটন। দুই বছর করোনার থাবা কাটতে না কাটতে গত বছরের ভয়াবহ বন্যায় সিলেটের পথঘাট দুমড়েমুচড়ে যায়। ফলে এই শিল্পে নামে ধস।

 

তবে সব প্রতিকূলতা কাটিয়ে এবারের ঈদের ছুটিতে ঘুরে দাঁড়ানোর আশা করছেন এই শিল্পে কোটি কোটি টাকা বিনিয়োগকারীরা। এ বিষয়ে সিলেটের হোটেল-মোটেল রিসোর্ট ও গেস্ট হাউস ওনার্স গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, ‘করোনাকালে আমরা যে ক্ষতির মুখে পড়েছিলাম। আশা করি, এ বছর সেটি থেকে ঘুরে দাঁড়াব।’

 

আরও পড়ুন: সিলেটে নতুন পর্যটনকেন্দ্রের সন্ধান 

 

ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে আসা পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশও প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। তিনি বলেন, ‘অন্যান্য সময়ের তুলনায় ঈদে আমাদের সর্বোচ্চ জনবল নিয়োজিত থাকবে। এ ছাড়া আমরা আশা করছি, জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও আমাদের পর্যটক সেবার জন্য সর্বাত্মক সহায়তা করা হবে।’

 

বছরজুড়ে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে দেশের ভ্রমণপিপাসুদের দেখা গেলেও আসছে না বিদেশি পর্যটক। তাই প্রকৃতিকন্যা সিলেটকে বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় করে ‍তোলার জন্য সরকারের সহযোগিতা কামনা করছেন এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। 

]]>