রঙের বাহার
নকশাদার পাঞ্জাবির পাশাপাশি ছেলেরা এখন নানা ধরনের উজ্জ্বল রংও বেছে নিচ্ছেন। ট্রেন্ডে রয়েছে সাদা, কমলা, লাল, হলুদ, গোলাপি, নীল, ধূসর, বাদামি, সবুজ, জলপাই, বেগুনি, ল্যাভেন্ডার ইত্যাদি রং এবং এর বিভিন্ন শেড। এ ছাড়া মিশ্র রং হিসেবে রয়েছে ক্রিমসন রেড, বার্ন অরেঞ্জ, পিচ, লাইট পিংক, অ্যাকুয়া গ্রিন, মাস্টার্ড ইয়েলো ইত্যাদি। রংগুলো চোখের জন্য যেমন আরামদায়ক, তেমনি সময় ও উৎসব উপযোগী। ঈদের পাঞ্জাবির দৈর্ঘ্য দেখা যাচ্ছে হাঁটু পর্যন্ত। কিছু ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ড আরও কম দৈর্ঘ্যের পাঞ্জাবিও রেখেছে তাদের ঈদ সংগ্রহে। কাপড় নির্বাচন করা হয়েছে পরিবেশ, আবহাওয়া ও আরামের বিষয়টি মাথায় রেখে। এই তালিকায় রয়েছে সুতি, লিনেন, টিস্যু, জর্জেট, সিল্ক, ডুপিয়ান সিল্ক, হাফ সিল্ক, সামু সিল্ক ইত্যাদি।



