ঈদে চ্যানেল আইতে ‘প্রিন্স’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার | চ্যানেল আই অনলাইন

ঈদে চ্যানেল আইতে ‘প্রিন্স’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার | চ্যানেল আই অনলাইন

আসন্ন ঈদ আয়োজনে বিশেষ চমক নিয়ে আসছে চ্যানেল আই। ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত শিরিন সুলতানা প্রযোজিত এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স’

এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডসহ আরও অনেকে। 

চ্যানেল আই জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিনে চলচ্চিত্র আয়োজনে ‘প্রিন্স’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। শিগগিরই প্রচারের সময়সূচি প্রকাশ করা হবে।

এদিকে, টেলিভিশনের দর্শকদের জন্য ঈদ আনন্দ আরও বেশী বাড়িয়ে দিতে চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় আরও কিছু সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে। সেগুলো হচ্ছে ‘নীল চক্র’, ‘সাবা’, ‘টগর’, ‘জয়া আর শারমিন, ‘বাড়ির নাম শাহানা’, ‘শরতের জবা’।

এসব সিনেমাগুলোতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা, মেহজাবীন চৌধুরী, জয়া আহসান, কুসুম শিকদার, ইয়াশ রোহানরা।