ঈদ আয়োজনে ছোটকাকু নাটকের শ্যুটিং | চ্যানেল আই অনলাইন

ঈদ আয়োজনে ছোটকাকু নাটকের শ্যুটিং | চ্যানেল আই অনলাইন

কিশোর গোয়েন্দাপ্রেমীদের জন্য এবারের ঈদ আয়োজনে সবচেয়ে বড় ধামাকা ছোটকাকু সিরিজের পর্ব ‘কঙ্গ থেকে বঙ্গ’। গাজীপুরের দখিনা দুয়ার রিসোর্টে টানা ৬দিন ব্যাপী শ্যুটিং শেষ হয়েছে। শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে ‘কঙ্গ থেকে বঙ্গ’ গল্প এবং লোকেশন দর্শকদের ভিন্ন এক জগতে নিয়ে যাবে বলে প্রত্যাশা করছে ছোটকাকু টিম।