<![CDATA[
উন্নয়নের ধোঁকা দিয়ে গণতন্ত্রকে ছিনিয়ে নেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে।
রোববার (৯ এপ্রিল) বিকেলে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
পরে পুলিশ বাধা ইফতার মাহফিল পন্ড হয়।
পুলিশি বাধায় ইফতার মাহফিল পন্ড হওয়ার ক্ষোভ প্রকাশ করে এই নেতা আরও বলেন, সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তাইতো ধর্মপ্রাণ মুসলমানদের ইফতার মাহফিলেও বাধা দিচ্ছে।
আরও পড়ুন : সিটি নির্বাচনের তফসিল ঘোষণা সরকারের টোপ: মঈন খান
সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে জানিয়ে তিনি বলেন, সরকার গত ১৪ বছর ক্ষমতায় থেকে মেঘা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতি করেছে। আগামীতে আর এটি হতে দেয়া হবে না।
সম্প্রতি সংসদে উত্থাপিত হওয়া মিছিল-হরতাল বিরোধী বিলের তীব্র প্রতিবাদ জানিয়ে পরে সড়কে বসেই ইফতার বিতরণ করেন ড. মঈন খানসহ বিএনপি নেতারা ।
মেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে আয়োজনে আরও বক্তব্য দেন জেলা বিএনপি নেতা সারোয়ার মৃধা, পলাশ থানা বিএনপির সভাপতি ইফর আলী, বিএনপি নেতা আব্দুল আলী মেম্বার, এমদাদ, মনির , মো সজল, বাতেন প্রমুখ।
]]>


