উপ-নির্বাচনে হবে না গণভোট: ইসি সচিব | চ্যানেল আই অনলাইন

উপ-নির্বাচনে হবে না গণভোট: ইসি সচিব | চ্যানেল আই অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের শূন্য আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট আয়োজন করা হবে না বলে জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার (১১ মার্চ) দুপুরে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত সভার পর এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনে ভোটগ্রহণের কোনো ব্যবস্থা করা হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনের সময় আট দিন আনসার সদস্য মোতায়েন থাকবে।