‘উল্টো করে ঝোলানোর’ হুমকি অমিত শাহের, পাল্টা আক্রমণ মমতার – DesheBideshe

‘উল্টো করে ঝোলানোর’ হুমকি অমিত শাহের, পাল্টা আক্রমণ মমতার – DesheBideshe


‘উল্টো করে ঝোলানোর’ হুমকি অমিত শাহের, পাল্টা আক্রমণ মমতার – DesheBideshe

কলকাতা, ২৫ এপ্রিল – ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে প্রচারের উত্তাপ চরমে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শুরু হয়েছে তীব্র বাক্যযুদ্ধ।

শনিবার রাজ্যে একাধিক নির্বাচনী সভায় অংশ নিয়ে দুর্নীতি, আইনশৃঙ্খলা এবং নারী নিরাপত্তা ইস্যুতে তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেন অমিত শাহ। একটি জনসভা থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারী গুন্ডাদের ২৯ তারিখে ঘরের বাইরে দেখতে পাওয়া গেলে ৫ তারিখের পর তাদের উল্টো করে ঝোলানো হবে।

অমিত শাহের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা প্রশাসনিক পদের সম্মান করি কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে আপনি কীভাবে মানুষকে ঝুলিয়ে দেওয়ার কথা বলেন। তিনি আরও যোগ করেন, এই ধরনের হিংসাত্মক বক্তব্যের জন্য আইনজীবীদের মামলা করা উচিত।

মমতার এই মন্তব্যের জবাবে অমিত শাহ পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তিনি যদি গুন্ডাদের ভয় দেখান তবে দিদি কেন রেগে যাচ্ছেন। তিনি কি গুন্ডাদের সাথে কোলাকুলি করবেন।

নির্বাচনের এই শেষ মুহূর্তের প্রচার ঘিরে দুই শিবিরের রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬