এইচএসসির খাতা শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন: পটুয়াখালীতে শিক্ষক বরখাস্ত – DesheBideshe

এইচএসসির খাতা শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন: পটুয়াখালীতে শিক্ষক বরখাস্ত – DesheBideshe


এইচএসসির খাতা শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন: পটুয়াখালীতে শিক্ষক বরখাস্ত – DesheBideshe

পটুয়াখালী, ৫ আগস্ট – এইচএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বাংলা বিভাগের প্রভাষক মো. রিপন হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ৩ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় জনৈক পরীক্ষক নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে তার একজন শিক্ষার্থীকে দিয়ে খাতা মূল্যায়ন করাচ্ছেন। অনুসন্ধানের পর জানা যায় ভিডিওতে থাকা ব্যক্তিটি ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রভাষক মো. রিপন হোসেন।

বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি এই ঘটনায় দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশনার প্রেক্ষিতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে চরম অবহেলার দায়ে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এনএন/ ৫ আগস্ট ২০২৬