একাদশে দ্বিতীয় ধাপের ভর্তিতে আবেদন শুরু, যেসব শিক্ষার্থী সুযোগ পাবে

একাদশে দ্বিতীয় ধাপের ভর্তিতে আবেদন শুরু, যেসব শিক্ষার্থী সুযোগ পাবে

যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজ-মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়নি, মনোনয়ন পেলেও নিশ্চায়ন করতে পারেনি, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি অথবা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি—এমন শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে।

প্রথম ধাপের মতোই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ-মাদ্রাসায় আবেদন করতে হবে।

যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজ–মাদ্রাসা সিলেকশন পায়নি, দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে তাদের অনলাইন আবেদন ফি ২২০ টাকা দিতে হবে না। এ ধরনের শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে কলেজ–মাদ্রাসা সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।

এদিকে প্রথম ধাপের আবেদন ও নির্বাচনপ্রক্রিয়া শেষে ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।