এক ব্যাংক থেকেই সাড়ে ৪ কোটি ডলার কিনল বাণিজ্যিক ব্যাংক | চ্যানেল আই অনলাইন

এক ব্যাংক থেকেই সাড়ে ৪ কোটি ডলার কিনল বাণিজ্যিক ব্যাংক | চ্যানেল আই অনলাইন

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখতে একটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এ ডলার কেনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর ফলে চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়াল ১২ কোটি ৫০ লাখ ডলার। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় বেড়ে হয়েছে প্রায় ৫ দশমিক ৭৯৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করলে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।