<![CDATA[
রাজধানীর বঙ্গ ইসলামিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, সকাল ৮টা ৫ মিনিটের পরপরই বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত আগুনে কারও হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানানো যাচ্ছে না বলে জানান এ কর্মকর্তা।
]]>


