এবার সিলেটে বিভাগীয় সমাবেশ করতে চাইছে খেলাফত মজলিস

এবার সিলেটে বিভাগীয় সমাবেশ করতে চাইছে খেলাফত মজলিস

সংবাদ সম্মেলন সঞ্চালন করেন খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সহসভাপতি মুখলিসুর রহমান। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান চৌধুরী, নির্বাহী সদস্য আবদুল হান্নান, সিলেট জেলার সভাপতি নেহাল আহমদ, সিলেট মহানগরের সভাপতি তাজুল ইসলাম হাসান, জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, মহানগরের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্য শাখার সহসাধারণ সম্পাদক এনামুল হাসান ছাবির, মহানগরের সহসাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিসের আট দফা দাবিগুলো হচ্ছে, দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখা, গ্রেপ্তার আলেম-উলামা ও রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা, রাজনৈতিক সভা-সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিত করা। দাবিগুলোর মধ্যে আরও আছে, পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল করা, বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দান এবং ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল করতে হবে।