
প্রেমের কোনো নির্দিষ্ট ব্যাকরণ নেই, নেই কোনো চেনা ছক। জীবনের যেকোনো বাঁকে, যেকোনো অদ্ভুত পরিস্থিতিতে হুট করেই কড়া নাড়তে পারে ভালোবাসার অনুভূতি। ঠিক তেমনি এক ভিন্নধর্মী ও মনছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’।
টেলিফিল্মটি পরিচালনা করেছেন ছোট পর্দার পরিচিত নির্মাতা সানজিদ খান প্রিন্স। পারভেজ ইমামের চিত্রনাট্য ও সংলাপে এতে প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধেছেন এই প্রজন্মের সম্ভাবনাময় দুই প্রান্তর দস্তিদার ও লাক্স সুপারস্টার প্ল্যাটফর্ম থেকে উঠে আসে নুসরাত আফরিন ইউমনা।
নির্মাতা সানজিদ খান প্রিন্স জানান, টেলিফিল্মটির মূল আকর্ষণ এর সহজ-সরল অথচ গভীর জীবনমুখী গল্প। সমসাময়িক নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর ভুল বোঝাবুঝির আড়ালে কীভাবে দুটি মন কাছাকাছি আসে তাই ফুটিয়ে তোলা হয়েছে এতে।
ইউমনা বলেন, চরিত্রটা একটু কমেডিক, গম্ভীর; আবার বেশ জেদী আর রোমান্টিকও! আমি আগে কখনো সিরিয়াস কমেডি চরিত্র করিনি, তাই সত্যি খুব এক্সাইটেড। গল্পটা বেশ বড় আর অনেক চড়াই-উতরাইয়ে ভরা। মানে আপনারা একই চরিত্রের মধ্যে অনেকগুলো শেড দেখতে পাবেন। দর্শক যেমন হাসবেন, তেমনই গল্পের রোমান্টিক দিকটাও মন থেকে অনুভব করতে পারবেন।
অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন আজম খান, সিয়াম নাসির, হারুন রশীদ বান্টি, জাস মান্নাত, মো. আনোয়ার হোসেন এবং শিশু শিল্পী আয়াত। টেলিফিল্মটির কাজ হয়েছে ঢাকার মনোরম কিছু লোকেশনে। শিগগিরই চ্যানেই আই ও পরবর্তীতে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
