গত ৩১ ডিসেম্বর রিয়াল মাদ্রিদ মেডিক্যাল রিপোর্টে তাঁর হাঁটু মচকানোর (স্প্রেইন) বিষয়টি নিশ্চিত করে। চলতি মাসেই চোট নিয়ে দ্বিতীয় মতামতের জন্য প্যারিসে যান এমবাপ্পে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর চোটের সবশেষ অবস্থা জানানো হয়, এর ফলে তিন সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয় তাঁকে।
চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার শেষ ষোলো ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে মাঠে ফেরেন এমবাপ্পে। বদলি হিসেবে নেমে ২১ মিনিট খেলেন। নিজের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এমবাপ্পে বলেন, ‘এখন আমি বেশ ভালো বোধ করছি, বিশেষ করে আমার দুই হাঁটু নিয়ে কোনো সমস্যা নেই, যা আমার জন্য খুব জরুরি ছিল। এর কৃতিত্ব আমার ক্লাবেরও (রিয়াল মাদ্রিদ), তারা আমার ফিটনেসের ব্যাপারে বেশ ভালো যত্ন নিয়েছে।’
যুক্তরাষ্ট্রের ফক্সবরোয় জিলেট স্টেডিয়ামে আজ প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।




