পুনঃপরীক্ষার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

সংগৃহীত
সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শিগগিরই। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।
রোববার ৮ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।’
এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬। এরপর এসব পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এসব শিক্ষার্থীর কথা বিবেচনায় নিয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা আয়োজনের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া প্রায় ৪ লাখ ২০ হাজার শিক্ষার্থীর কেউ পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হলেও বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। কারণ, ১১ নভেম্বর দুপুর ১২টায় অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে।
২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে অনলাইনে আবেদন কার্যক্রম। বুয়েটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তিতে আবেদন ২১ নভেম্বর ২০২৬ শুরু হতে পারে বলে জানা গেছে। সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএস ভর্তিতে পুনঃপরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন কি না, এখন অপেক্ষা সেদিন পর্যন্ত।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১২ ডিসেম্বর ২০২৫। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নে (এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী) পরীক্ষা হয়েছিল গত শিক্ষাবর্ষে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। পরীক্ষার সময় ছিল ১ ঘণ্টা ১৫ মিনিট। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




